ঢাকা, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বশির আহমদকে ভোলায় নতুন পুলিশ সুপার (এসপি) করা হয়েছে।
বশির পিরোজপুরের এসপি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
ময়মনসিংহের ২য় আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত এসপি এ এম জেড নাইফউল ইসলামকে পিরোজপুরের এসপির চলতি দায়িত্ব দেওয়া হয়েছে।
ভোলার পুলিশ সুপারের চলতি দায়িত্বে থাকা এস এন মো. নজরুল ইসলামকে পুলিশ সদর দপ্তরে এসপির চলতি দায়িত্ব দেওয়া হয়েছে।
সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ সচিব মো. আবুল কাসেম স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/পিডি/২২৪৪ ঘ.
bdnews24