২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিশু ধর্ষণের মূল আসামি নয়ন গ্রেপ্তার

রাজধানীতে একটি শিশুধর্ষণ মামলার মূল আসামি ল্যাংরা নয়নকে রোববার রাতে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2010, 01:25 PM

Updated : 24 Aug 2022, 08:37 PM

ঢাকা, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীতে একটি শিশুধর্ষণ মামলার মূল আসামি ল্যাংরা নয়নকে রোববার রাতে গ্রেপ্তার করেছে পুলিশ। সাভার উপজেলার হেমায়েতপুরের পূর্বহাটি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে উত্তরখান থানা পুলিশ। দুই বছর নয় মাস বয়সী শিশুটিকে আব্দুল্লাহপুর আমবাগান বড়বাগ এলাকার এক বাসায় গত ৬ এপ্রিল দুপুরে ধর্ষণ করেন নয়ন। শিশুটির মা নরজিনা বেগম ওই বাসায় গৃহকর্মীর কাজ করতেন। ওইদিন রাত সাড়ে ১২টায় শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হয়। বুধবার দুপুরে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে নেওয়া হয়। গত ৭ এপ্রিল নূর আক্তারের নানা নজরুল ইসলাম বাদি হয়ে শাহিন, রুবেল ও ল্যাংরা নয়নকে আসামি করে মামলা করেন। মামলার পরই শাহিন ও রুবেলকে গ্রেপ্তার করে পুলিশ। নয়ন পলাতক ছিলেন। বিডি নিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/পিডি/১৯২১ ঘ.