২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেরা বাংলা ব্লগার আলী মাহমেদ

সেরা বাংলা ব্লগার হিসেবে আলী মাহমেদকে নির্বাচন করেছে জার্মান সম্প্রচার কেন্দ্র ডয়চে ভেলে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2010, 01:02 PM

Updated : 24 Aug 2022, 08:31 PM

ঢাকা, এপ্রিল ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সেরা বাংলা ব্লগার হিসেবে আলী মাহমেদকে নির্বাচন করেছে জার্মান সম্প্রচার কেন্দ্র ডয়চে ভেলে। বৃহস্পতিবার বার্লিনে একটি প্রেক্ষাগৃহে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে 'ডয়েচে ভেলে বেস্ট অব ব্লগস (ববস)' প্রতিযোগিতার ষষ্ঠ আসরের বিজয়ীদের নাম ঘোষণা করা হয় বলে প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। ইংরেজি ব্লগ 'উশাহিদি' সেরা ওয়েব্লগ হিসেবে নির্বাচিত হয়েছে। এ প্রতিযোগিতায় এবারই প্রথম বাংলা ভাষা যুক্ত হয়েছে। চূড়ান্ত বিজয়ী নির্ধারণের সময় বাংলা ভাষার বেশ কয়েকটি ব্লগ প্রতিযোগিতায় স্থান পায়। সেরা বাংলা ব্লগার নির্বাচনের বিষয়ে প্রতিযোগিতার জুরি এবং ব্লগ সাইট সামহোয়ার ইন ব্লগ- এর সৈয়দা গুলশান ফেরদৌস বলেন, "আলী মাহমেদ খুব আন্তরিকতার সঙ্গে ব্লগ করেন। উনার মেধা এবং সেন্স অব হিউমার এত শার্প যে খুব ভালো আলোচনা হয় উনার ব্লগে।" ববস-এর এবারের প্রতিযোগিতায় ১১টি ভাষার মোট ৮,৩০০টি ব্লগ অংশ নেয়। এ বছরের জুন মাসে জার্মানির বন শহরে গ্লোবাল মিডিয়া ফোরাম-এ বিজয়ীদের পুরস্কার দেওয়া হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআর/এমআই/১৯০০ ঘ.