ঢাকা, এপ্রিল ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বচ্ছতা নিশ্চিতে রুদ্ধদ্বার প্রাক-বাজেট আলোচনায় সাংবাদিকদের উপস্থিত থাকার অনুমতি দিয়েছিলেন অর্থমন্ত্রী। কিন্তু অন্য সাংসদদের আপত্তির মুখে তার এই উদ্যোগ ভেস্তে যায়।
বৃহস্পতিবার সংসদীয় স্থায়ী কমিটির প্রতিনিধিদের সঙ্গে প্রাক-বাজেট আলোচনার শুরুতেই অর্থমন্ত্রী এএমএ মুহিত এব্যাপারে একটি ঘোষণা দেন।
তিনি স্থায়ী কমিটির প্রতিনিধিদের উদ্দেশ্যে বলেন, "আমি প্রথমবারের মতো সাংবাদিকদের এখানে উপস্থিত থাকার অনুমতি দিচ্ছি।"
দৃশ্যতই তার এই ঘোষণার প্রতি সাংসদদের উষ্ণ সমর্থনের অভাব ছিল।
শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদ প্রথম বক্তব্য রাখেন।
তিনি বলেন, রুদ্ধদ্বার আলোচনায় সাংবাদিকদের অনুমতি দেওয়ার ব্যাপারে অর্থমন্ত্রীর এই উদ্যোগ প্রশংসনীয়।
সাবেক এই বাণিজ্য ও শিল্পমন্ত্রী বলেন, "স্বচ্ছতা নিশ্চিতে এটি একটি ভালো উদ্যোগ। তবে এখানে সবার সামনে কথা বলতে আমি কিছুটা বিব্রতবোধ করছি।"
তিনি বস্তুত অর্থমন্ত্রীর সম্মেলন কক্ষে উপস্থিত সাংবাদিকদের ইঙ্গিত করেই একথা বলেন।
এরপর বক্তব্য রাখেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত। তার বক্তব্য শেষ হলে অর্থমন্ত্রী কর্তব্যরত বিভিন্ন টিভি চ্যানেলের ক্যামেরা ক্রুদের কক্ষে ঘোরাফেরা না করে বসতে বলেন, যাতে আলোচকদের মনোযোগ বিঘি
bdnews24