২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিলনের জামিন

আওয়ামী লীগ নেতা মহীউদ্দীন খান আলমগীরের গাড়িবহরে ভাংচুরের মামলায় তিন মাসের অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন বিএনপি নেতা এহছানুল হক মিলন। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2010, 07:45 AM

Updated : 24 Aug 2022, 08:30 PM

ঢাকা, এপ্রিল ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগ নেতা মহীউদ্দীন খান আলমগীরের গাড়িবহরে ভাংচুরের মামলায় তিন মাসের অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন বিএনপি নেতা এহছানুল হক মিলন। বিচারপতি সিদ্দিকুর রহমান মিয়া ও বিচারপতি ফারাহ মাহবুবের হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার মিলনকে জামিন দেয়। একইসঙ্গে তাকে কেন স্থায়ী জামিন দেওয়া হবে না, তার কারণও সরকারকে জানাতে বলেছে আদালত। আদালতে মিলনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট এফএম মুনীর। সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী মিলন বর্তমানে কারাগারে রয়েছেন। মিলনের বিরুদ্ধে এ মামলাটি দায়ের করা হয় ২০০৯ সালের ৬ মে। তবে ঘটনাটি ঘটেছিলো ২০০৩ সালের ১৬ অক্টোবর। মামলার বাদি স্থানীয় আওয়ামী লীগ নেতা মো. কলিমুল্লাহর অভিযোগ, ২০০৩ সালের ১৬ অক্টোবর ঢাকা থেকে চাঁদপুরের কচুয়া উপজেলায় মহিলা আওয়ামী লীগের একটি সভায় যাওয়ার পথে সাচার বাজারে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আলমগীরের গাড়িবহরে দলবল নিয়ে হামলা চালান মিলন। মামলায় মিলনের স্ত্রী নাজমুন নাহার বেবীসহ ৩৪ জনকে আসামি করা হয়। এ মামলায় অভিযোগপত্র দাখিল হওয়ায় পর গত ১৮ জানুয়ারি মিলনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। এ মামলায় গত ৩ ফেব্র"য়ারি বেবী আদালতে হাজির হয়ে জামিন নেন। মিলন গত ১১ মার্চ চাঁদপুর বিচার বিভাগীয় হাকিম আদালতে হাজির হলে তাকে কারাগারে পাঠানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমআই/১৪৩০ ঘ.