২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মঙ্গল শোভাযাত্রায় মানুষের ঢল

বাঙালির চিরায়ত উৎসব পহেলা বৈশাখকে স্বাগত জানাতে প্রতিবারের মতো এবারও মঙ্গল শোভাযাত্রা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Apr 2010, 04:41 AM

Updated : 24 Aug 2022, 08:28 PM

ঢাকা, এপ্রিল ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাঙালির চিরায়ত উৎসব পহেলা বৈশাখকে স্বাগত জানাতে প্রতিবারের মতো এবারও মঙ্গল শোভাযাত্রা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ। বুধবার সকালে চারুকলা অনুষদ থেকে শোলার তৈরি হাতি-ঘোড়া, পাখি-ময়ূর-ফড়িংসহ নানা প্রাণীর প্রতিকৃতি নিয়ে এ শোভাযাত্রা বের হয়। বাংলা নববর্ষকে বরণের অন্যতম অনুষঙ্গে পরিণত হয়েছে এই শোভাযাত্রা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়াও নানা বয়সের হাজার হাজার মানুষ এতে অংশ নেন। সকাল ৯টায় চারুকলার প্রধান ফটকের সামনে থেকে শুরু হয় মঙ্গল শোভাযাত্রা। বিশাল ও বর্ণাঢ্য শোভাযাত্রটি টিএসসি, দোয়েল চত্বর, কেন্দ্রীয় শহীদ মিনার হয়ে পৌনে ১১টার দিকে আবার চারুকলা এসে শেষ হয়। শোভাযাত্রায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, উপ-উপাচার্য অধ্যাপক হারুন অর রশীদসহ চারুকলার শিক্ষকরা অংশ নেন। হাতি, ঘোড়া, বাঘ, পেঁচা, খরগোশ, রাজা-রানী ও টেপা পুতুলের মুখোশে শোভাযাত্রাটি বর্ষবরণের বর্ণিল আলোকচ্ছ্বটায় নতুন মাত্রা যোগ করে। ঢোল-তবলাসহ নানা বাদ্যযন্ত্র হাতে শিশু-কিশোর, তরুণ-তরুণীসহ সব বয়সী মানুষ এ শোভাযাত্রায় অংশ নিয়ে নতুন বছরকে স্বাগত জানান। এসময় চারুকলা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুরো সড়ক এক জনসমুদ্রে পরিণত হয়। শোভাযাত্রার সমন্বয়ক শ্যামল সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গল শোভাযাত্রার মূল আর্কষণ থাকে দেশীয় ঐতিহ্যে লালিত কোনো প্রাণীর প্রতিকৃতি। এগুলো যতে