সাতক্ষীরা, এপ্রিল ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তালা উপজেলার আটুলিয়া বিল এলাকা থেকে মঙ্গলবার সকালে চরমপন্থি দলের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বিদ্যুৎ বাছাড় (৪০) নামের ওই ব্যক্তি উপজেলার মাগুরাডাঙ্গা গ্রামের কানাই বাছাড়ের ছেলে।
তিনি নিষিদ্ধ পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির (এমএল জনযুদ্ধ) সদস্য বলে তালা থানার ওসি লিয়াকত আলী জানান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, একটি অস্ত্র মামলায় জামিনে জেল থেকে ছাড়া পেয়ে এলাকায় ফিরে বিভিন্ন অপরাধ সংগঠনের চেষ্টা করছে বলে অভিযোগ পাওয়ার পর তাকে গ্রেপ্তার করা হয়।
তার বিরুদ্ধে চাঁদাবাজি, হত্যাসহ তালা থানায় তিনটি মামলা রয়েছে।
১৯৯৯ সালে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে তিনি অস্ত্রসহ ধরা পড়েন। ওই ঘটনায় দায়ের করা অস্ত্র মামলায় নিু আদালতে তার ১০ বছর সাজা হয়। পরে উচ্চ আদালতের জামিন নিয়ে তিনি স
bdnews24