চাঁদপুর, এপ্রিল ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - হামলা ও মারধরের অভিযোগে বিগত চারদলীয় জোট সরকারের শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের বিরুদ্ধে চাঁদপুরে একটি মামলা হয়েছে।
এ নিয়ে তার বিরুদ্ধে চাঁদপুরে ছয়টি মামলা হলো। এর মধ্যে আওয়ামী লীগের সংসদ সদস্য মহীউদ্দিন খান আলমগীরের গাড়ি ভাংচুরের মামলায় গত ১৪ মার্চ মিলনকে কারাগারে পাঠানো হয়।
২০০৮ সালের ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত সংসদ নির্বাচনে কচুয়া আসনে আলমগীরের কাছে পরাজিত হন তিনি।
মঙ্গলবার বিএনপির আর্
bdnews24