২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লাউয়াছড়ায় অজগরসহ ৩৫ প্রাণী অবমুক্ত

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানে মঙ্গলবার অজগর ও লজ্জাবতী বানরসহ বিভিন্ন প্রজাতির ৩৫টি প্রাণী অবমুক্ত করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2010, 01:25 PM

Updated : 24 Aug 2022, 08:26 PM

মৌলভীবাজার, এপ্রিল ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানে মঙ্গলবার অজগর ও লজ্জাবতী বানরসহ বিভিন্ন প্রজাতির ৩৫টি প্রাণী অবমুক্ত করা হয়েছে। অবমুক্ত করা প্রাণীগুলোর মধ্যে রয়েছে- একটি অজগর সাপ, দুটি সোনালী বিড়াল, একটি লজ্জাবতী বানর, দুটি গন্ধগোকূল, ১০টি কোয়েল পাখি ও কচ্ছপ। সকাল সাড়ে ১০টায় লাউয়াছড়া জাতীয় উদ্যানের জানকিছড়া এলাকার গভীর জঙ্গলে এসব বন্যপ্রাণী অবমুক্ত করেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. মফিজুল ইসলাম। এ সময় আরো উপস্থিত ছিলেন- মৌলভীবাজারে পুলিশ সুপার হারুন-অর রশিদ, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়েজ আহাম্মদ, বন বিভাগের (বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষন) সিলেট বিভাগীয় কর্মকর্তা মাহবুবুর রহমান, রেঞ্জার (বন্যপ্রাণী) এ কে এম আজহারুল ইসলাম, শ্রীমঙ্গলের বন্যপ্রাণী সংরক্ষণবিদ সীতেশ রঞ্জন দেব প্রমুখ। সীতেশ রঞ্জন সাংবাদিকদের জানান, অবমুক্ত হওয়া বন্যপ্রাণীগুলো লাউয়াছড়াসহ জেলার বিভিন্ন সংরক্ষিত বন থেকে বিভিন্ন সময়ে লোকালয়ে চলে আসে এবং মানুষের হাতে ধরা পড়ে । কোনা কোনো প্রাণী মানুষের হাতে আহতও হয়। তিনি নিজে এ প্রাণীগুলোকে উদ্ধার করে সেবা শুশ্র