২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লঞ্চ থেকে ৩০ মন জাটকা আটক

বরিশাল থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী লঞ্চে সোমবার অভিযান চালিয়ে প্রায় ৩০ মণ জাটকা আটক করেছে উপকূল রক্ষী বাহিনী (কোস্টগার্ড)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2010, 07:00 AM

Updated : 24 Aug 2022, 08:27 PM

চাঁদপুর, এপ্রিল ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশাল থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী লঞ্চে সোমবার অভিযান চালিয়ে প্রায় ৩০ মণ জাটকা আটক করেছে উপকূল রক্ষী বাহিনী (কোস্টগার্ড)। চাঁদপুর স্টেশনের কোস্টগার্ডের লিডিং সিম্যান মামুনুর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত সাড়ে ১২টায় এমভি কর্ণফুলী-১ লঞ্চটি চাঁদপুর শহরের বড়স্টেশন এলাকায় মেঘনা মোহনা অতিক্রমকালে এ অভিযান চালানো হয়। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি। আটককৃত জাটকা মঙ্গলবার সকালে বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়েছে। ইলিশ রক্ষায় 'জাটকা নিধন প্রতিরোধ কর্মসূচির' আওতায় মার্চ-এপ্রিল এ দু'মাস মেঘনার ১০০ কিলোমিটার এলাকায় সব ধরনের মাছ ধরা ও জাল ফেলা নিষিদ্ধ। এ সময়ে জেলেদের জীবিকা নির্বাহে খাদ্যসহ নানা ধরনের সহায়তা দিচ্ছে সরকার। নিষেধাজ্ঞা অমান্য করায় এই এলাকায় অভিযান চালিয়ে এর আগে ডজনখানেক জেলেকে আটক করা হয়। বর্তমানে তারা কারাগারে রয়েছেন। বিডিনিউচ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএস/এমআই/১২৪৫ ঘ.