সিরাজগঞ্জ, এপ্রিল ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় জমির বিরোধ নিয়ে সংঘর্ষে আহত আব্দুল জব্বার (৫০) মারা গেছেন।
বোয়ালিয়া গ্রামে সোমবার মোজাম উদ্দিনের সমর্থকদের সঙ্গে আব্দুল জব্বারের সমর্থকদের সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হলে জব্বারকে ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়।
চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার তিনি মারা যান বলে তাড়াশ থানার উপপরিদর্শক আমিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
সংঘর্ষের পর সোমবার রাতেই একটি মামলা হয়। মামলায় আটজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো অনেককে আসামি করা হয়।
এদের মধ্যে আব্দুল আলীম বাবু (৩০), মোছা. সাজেদা (২৪), মিনা খাতুন (২৩) ও আদুরী খাতুনকে (২৪) গ্রেপ্তার করেছে পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএস/এমআই/১১৩০ ঘ.
bdnews24