২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় গ্রেনেডসহ আটক কিশোর কারাগারে

শহরের পলিটেকনিক ইনস্টিটিউট এলাকা থেকে তাজা গ্রেনেডসহ আটক কিশোর মাহবুবুল আলম সিজারকে (১৫) কারাগারে পাঠিয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2010, 04:31 PM

Updated : 24 Aug 2022, 08:24 PM

নওগাঁ, এপ্রিল ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শহরের পলিটেকনিক ইনস্টিটিউট এলাকা থেকে তাজা গ্রেনেডসহ আটক কিশোর মাহবুবুল আলম সিজারকে (১৫) কারাগারে পাঠিয়েছে পুলিশ। সোমবার মুখ্য বিচার বিভাগীয় হাকিম আদালতে হাজির করে তাকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের হেফাজতে নেওয়ার আবেদন করে পুলিশ। এই আবেদনের শুনানি না হওয়ায় আদালত তাকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন। রোববার পৌনে ৫টার দিকে সিজারকে গ্রেপ্তার করে পুলিশ। রাতে সদর থানার উপ-পরিদর্শক এনামুল হক তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক ফিরোজ হোসেন ফিরোজ বলেন, সিজারের বিরুদ্ধে নওগাঁ সদর থানায় বিষ্ফোরক দ্রব্য, অস্ত্র ও বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সিজারের কাছ থেকে গ্রেনেড সংক্রান্ত কোনো গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়নি। অর্থের বিনিময়ে সে গ্রেনেডটি এক ব্যক্তির কাছ থেকে অন্য ব্যক্তির কাছে নিয়ে যাওয়ার সময় সে গ্রেপ্তার হয় বলে পুলিশ কর্মকর্তা জানান। সিজার সদর উপজেলার চকপাথুরিয়া গ্রামের আলতাফ হোসেনের ছেলে। নওগাঁ পলিটেকনিক স্কুল এন্ড কলেজের ৯ম শ্রেণীর ছাত্র। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৩০ ঘ.