ঢাকা, এপ্রিল ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনার পর এবার তাকে কার্ড পাঠিয়ে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া।
বিরোধী দলীয় নেতার প্রেস সচিব মারুফ কামাল খান জানান, সোমবার দুপুর পৌনে একটায় খালেদা জিয়ার একান্ত সচিব সালেহ আহমেদ প্রধানমন্ত্রীর কার্যালয়ে শুভেচ্ছা কার্ডটি পৌঁছে দেন। প্রধানমন্ত্রীর পক্ষে কার্ডটি গ্রহণ করেন তার একান্ত সচিব সেলিমা বেগম।
স্পিকার আব্দুল হামিদকেও বিরোধী দলীয় নেতা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে কার্ড পাঠিয়েছে বলে তিনি জানান।
এর আগে রোববার বিরোধী দলীয় নেতাকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে কার্ড পাঠান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমডি/জিএনএ/১৬৩০ ঘ.
bdnews24