ঢাকা, এপ্রিল ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেষ চৈত্রের গরমে বৃহত্তর রংপুর ও দিনাজপুর অঞ্চলে জনজীবনে দুর্ভোগ নেমে এসেছে। গত প্রায় পাঁচমাস ধরে বৃষ্টি হচ্ছে না এ অঞ্চলে।
বোরো জমি শুকিয়ে যাচ্ছে পানির অভাবে। বিদ্যুতের ঘনঘন লোডশেডিংয়ের কারণে সেচযন্ত্র চালানো যাচ্ছে না। অবস্থাপন্ন কৃষকরা জমিতে সেচ দিয়ে বোরো আবাদ বাঁচিয়ে রাখতে পারলেও দরিদ্র অনেকের পক্ষেই তা সম্ভব হচ্ছে না।
আবহাওয়া অফিস বলছে, রাজশাহী অঞ্চলের ওপর দিয়ে তীব্র এবং ঈশ্বরদী, খুলনা, মংলা, যশোর, কুষ্টিয়া, ঢাকা, ফরিদপুর ও শ্রীমঙ্গলের ওপর দিয়ে মাঝারি তাপ প্রবাহ বয়ে যাচ্ছে।
এটি অব্যাহত থাকতে পারে বলেও জাাননো হয়।
রোববার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ছিল রাজশাহী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের উত্তরাঞ্চলের প্রতিনিধিদের পাঠানো সংবাদ:
নীলফামারী: জেলা কৃষি স
bdnews24