২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'অযোগ্য বিচারককে আইনজীবীরা মেনে নেবে না'

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন বলেছেন, অদক্ষ, অযোগ্য ব্যক্তিকে হাইকোর্টের বিচারক নিয়োগ করা হলে আইনজীবীরা তা মেনে নেবে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2010, 06:40 PM

Updated : 24 Aug 2022, 08:21 PM

ঢাকা, এপ্রিল ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন বলেছেন, অদক্ষ, অযোগ্য ব্যক্তিকে হাইকোর্টের বিচারক নিয়োগ করা হলে আইনজীবীরা তা মেনে নেবে না। রোববার দুপুরে তিনি সরকার বিরোধী সদস্যদের নিয়ে সভাপতির কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা বলেন। সুপ্রিম কোর্ট বারের সভাপতি আরো বলেন, বিচারক নিয়োগ নিয়ে সংবাদপত্রে যেসব নাম এসেছে তাতে আইনজীবীরা আতংকিত। অদক্ষ, অযোগ্য, দলীয় অনুগত ও আত্মীয়করণের মাধ্যমে বিচারক নিয়োগ দেওয়া হলে আইনজীবীরা তা মেনে নেবে না। যোগ্যতা, দক্ষতা, নিরপেক্ষতার মাপকাঠিতে ও প্রধান বিচারপতির সুপারিশের ভিত্তিতে বিচারক নিয়োগের দাবি জানান তিনি। অপরদিকে সহ-সভাপতি ফজলুল হক খান ফরিদের নেতৃত্বে সমিতির সরকার সমর্থক সদস্যরা একইদিন সমিতির দক্ষিণ হলে পাল্টা সংবাদ সম্মেলন করেন। এতে তিনি বলেন, সমিতির সভাপতি সংবাদ সম্মেলনে যে বক্তব্য দিয়েছেন তা তার নিজস্ব মত, সমিতির নয়। সমিতির গঠনতন্ত্র মেনে ওই সংবাদ সম্মেলন করা হয়নি বলে তিনি দাবি করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এইচএ/০০৩২ ঘ.