২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীর কাছে সাংবাদিক নেতারা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংবাদিকদের জন্য ২০ লাখ টাকা অনুদান দিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2010, 05:17 PM

Updated : 24 Aug 2022, 08:22 PM

ঢাকা, এপ্রিল ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংবাদিকদের জন্য ২০ লাখ টাকা অনুদান দিয়েছেন। রোববার রাতে গণভবনে ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নেতা ইকবাল সোবহান চৌধুরীর নেতৃত্বে ৫১ সদস্যের প্রতিনিধিদল সাক্ষাৎ করতে গেলে তিনি এই অনুদান দেওয়ার কথা ঘোষণা করেন। একই সঙ্গে সাংবাদিকদের দাবির প্রেক্ষিতে সাংবাদিকরা যাতে পূর্বাচলে আবাসিক প্লট পায় সে ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেবেন বলেও জানান। সাংবাদিক নেতারা পত্রিকাগুলিতে সপ্তম ওয়েজ বোর্ড কার্যকর, মফস্বল সাংবাদিকদের আবাসন সমস্যার সমাধান, বিভিন্নস্থানে সাংবাদিকদের হয়রানিসহ নানা সমস্যার কথা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন। শেখ হাসিনা সাংবাদিক নেতাদের বক্তব্য অধীর আগ্রহের সঙ্গে শোনেন। দুই ঘণ্টা স্থায়ী এই বৈঠকে দেেেশর বর্তমান সমস্যা সমাধানের বিষয়েও আলোচনা হয়। বৈঠকে ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব আলতাফ মাহমুদ, সাংবাদিক নেতা মঞ্জুরুল আহসান বুলবুল, কার্তিক চ্যাটার্জি, শাহ আলমগীর, আব্দুল জলিল ভুইয়াসহ ১৫ জন নেতা বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/ডিডি/২৩০৫ ঘ.