২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরায় বিএনপির সংঘর্ষে 'জড়িত' ২৩ জন গ্রেপ্তার

সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে মাগুরা বিএনপির ২৩ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2010, 08:08 AM

Updated : 24 Aug 2022, 08:23 PM

মাগুরা, এপ্রিল ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে মাগুরা বিএনপির ২৩ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতভর অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে সদর থানার ওসি আব্দুর রাকিব খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন। শনিবার বিকালে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫ জন আহত হয়। এরপর পুলিশ বাদি হয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানো এবং পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগ এনে একটি মামলা করে। সদর থানার উপরিদর্শক (এসআই) সুবাস চন্দ্রের করা ওই মামলায় জেলা বিএনপির সভাপতি কবির মুরাদ, সাধারণ সম্পাদক আলি আহম্মদ এবং তাদের বিরোধী অংশের নেতা ইকবাল আখতার খান কাফুরসহ ৮৬ জনকে আসামি করা হয়েছে বলে ওসি জানান। তবে কবির মুরাদ সাংবাদিকদের বলেছেন, তার আইনজীবী বিষয়টি খতিয়ে দেখেছে। আসামির তালিকায় তার নাম নেই। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন- মহম্মদপুর উপজেলা বিএনপির সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ আলী করিম, মহম্মদপুর সদর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মতিউর রহমান, মহম্মদপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, স্থানীয় ইউপি চেয়ারম্যান আখতারুজ্জামান, শালিখা উপজেলা যুবদলের সভাপতি টয়লেট মুন্সি প্রমুখ। রোববার দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। দীর্ঘদিন ধরে চলা বিরোধ ধরে শনিবার বিএনপির দুই পক্ষের ওই সংঘর্ষ হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩৫০ ঘ.