২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম পরিবহন মালিকদের ১০ দফা

গাড়ির খুচরা যন্ত্রাংশের দাম কমানো ও চাঁদাবাজি বন্ধসহ ১০ দফা দাবি জানিয়েছে চট্টগ্রমের পরিবহন মালিকদের একটি সংগঠন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2010, 03:44 PM

Updated : 24 Aug 2022, 08:20 PM

চট্টগ্রাম, এপ্রিল ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গাড়ির খুচরা যন্ত্রাংশের দাম কমানো ও চাঁদাবাজি বন্ধসহ ১০ দফা দাবি জানিয়েছে চট্টগ্রমের পরিবহন মালিকদের একটি সংগঠন। দাবি না মানলে সংগঠনটি আগামী ১৫ এপ্রিল থেকে চট্টগ্রামের সঙ্গে দূরপাল্লার বিভিন্ন রুটসহ ৭০টি রুটে ধর্মঘটে যাওয়ার ঘোষণা দিয়েছে। শনিবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করে চট্টগ্রাম জেলা সড়ক পরিবহন মালিক গ্র"পের নেতারা দাবি তুলে ধরেন। এ সময় পরিবহন শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে মালিক গ্র"পের সভাপতি মঞ্জুরুল আলম মঞ্জু লিখিত বক্তব্যে ধর্মঘটের যৌক্তিকতা ব্যাখ্যা করেন। সংগঠনেরা নেতারা দাবি করেন, বিগত তত্ত্বাবধায়ক সরকার আমলে জারি করা বিভিন্ন আদেশ পরিবহন খাতকে ধ্বংস করে দিয়েছে। লোকসানের মুখে অনেক ব্যবসায়ী ব্যবসা বন্ধ করে দিয়েছেন। এ ব্যাপারে ফেব্র"য়ারি মাসে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী ও যোগাযোগমন্ত্রীকে স্মারকলিপি দিলেও সমস্যা নিরসনে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে তারা জানান। মালিকদের দাবির মধ্যে আছে- আসন্ন বাজেটে গাড়ির খুচরা যন্ত্রাংশের মুল্য হ্রাস, শ্রম দপ্তর থেকে মালিক সমিতির নামে সকল নিবন্ধন বাতিল ও নতুন করে নিবন্ধন বন্ধ, মহানগর সড়ক পরিবহন সংস্থার কার্যক্রম বাতিল, রুট পারমিটবিহীন সকল অবৈধ গাড়ি চলাচল বন্ধ, পরিবহন খাতে চাঁদাবাজি বন্ধ, চট্টগ্রাম শহরে স্থায়ী বাস টার্মিনাল নির্মাণ ও বিআরটিএ'র স্টিকার পুন:প্রবর্তন। এছাড়া নির্মীয়মাণ তৃতীয় কর্ণফুলী সেতুর প্রস্তাবিত টোল বাতিল করে নতুন করে সহনীয় পর্যায়ে টোল নির্ধারণের জন্যও দাবি জানানো হয়। সংগঠনের নেতারা আগামী ১৪ এপ্রিলের মধ্যে তাদের দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন মালিক গ্র"পের মহাসচিব আবুল কালাম আজাদ, মোহাম্মদ ইউনুচ, নুরুল আলম চৌধুরী, শ্রমিক নেতা জেয়াবুল হক, নুরুল হক ও মোহাম্মদ মুছা প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমএসবি/২১৩৯ ঘ.