২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নড়াইলে প্রতিপক্ষের হামলায় নিহত ১

নড়াইলের কালিয়া উপজেলায় প্রতিপক্ষের হামলায় একজন নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2010, 08:52 AM

Updated : 24 Aug 2022, 08:21 PM

নড়াইল, এপ্রিল ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নড়াইলের কালিয়া উপজেলায় প্রতিপক্ষের হামলায় একজন নিহত হয়েছে। শনিবার সকালে পেড়লী ইউনিয়নের সাতবাড়িয়া গ্রামের এ ঘটনা ঘটে বলে কালিয়া থানার ওসি সাঈদ আহম্মেদ জানিয়েছেন। নিহতের নাম সোবহান ফরাজি (৪৮)। তার সঙ্গে গ্রামের মোল্লা বংশের লোকদের বিরোধ ছিলো বলে পুলিশ জানায়। ওসি সাঈদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোবহান সকালে তার বোরো ধানের জমিতে পানি দিতে গেলে মোল্যা গ্র"পের লোকজন তার ওপর হামলা চালায়। আহত সোবহানকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ বিষয়ে মামলার প্রস্ততি চলছে বলে পুলিশ জানায়। বোমাসহ আটক ১ নড়াইল পৌর এলাকায় চারটি বোমাসহ শুক্রবার রাতে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আহসান হাবিব ওরফে তুফান (২৫) নামে ওই ব্যক্তিকে দক্ষিণ নড়াইল গ্রাম থেকে গ্রেপ্তার করা হয় বলে নড়াইল গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবুল খায়ের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন। তার বাড়িতেই বোমাগুলো পাওয়া যায় বলে পুলিশ জানায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমআই/১৪৪০ ঘ.