২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পহেলা বৈশাখে সংবাদপত্রে ছুটি

পহেলা বৈশাখ উপলক্ষে ১৪ এপ্রিল সংবাদপত্র অফিসে ছুটি থাকবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2010, 05:01 PM

Updated : 24 Aug 2022, 08:16 PM

ঢাকা, এপ্রিল ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পহেলা বৈশাখ উপলক্ষে ১৪ এপ্রিল সংবাদপত্র অফিসে ছুটি থাকবে। এজন্য পরদিন ১৫ এপ্রিল কোনো সংবাদপত্র প্রকাশিত হবে না। বৃহস্পতিবার সংবাদপত্র মালিকদের সংগঠন নোয়াবের কার্যনির্বাহী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। নোয়াব সভাপতি মাহবুবুল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/২২৫৫ ঘ.