২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে হত্যা মামলার আসামি আটক

বেনাপোলের সামন্তকাঠি এলাকা থেকে বুধবার একাধিক হত্যা মামলার আসামিসহ তিনজনকে পুলিশ আটক করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2010, 02:42 PM

Updated : 24 Aug 2022, 08:15 PM

যশোর, এপ্রল ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেনাপোলের সামন্তকাঠি এলাকা থেকে বুধবার একাধিক হত্যা মামলার আসামিসহ তিনজনকে পুলিশ আটক করেছে। আটক শাহাজাদা ওরফে সাজুর বিরুদ্ধে বিভিন্ন থানায় পাঁচটি হত্যাসহ ১৯টি মামলা রয়েছে বলে যশোরের পুলিশ সুপারিনটেনডেন্ট (এসপি) জানিয়েছেন। সাজু ঢাকার পূর্ব রামপুরা এলাকার ইয়াকুব হোসেন ওরফে সাকমানের ছেলে। আটক অপর দু'জন হলেন- গাজীপুরের কালিয়াকৈরের বোয়ালবাগান এলাকার মোমেন আলীর ছেলে আব্দুল জব্বার জুয়েল এবং টাঙ্গাইলের নাগরপুরের পাবনাপাড়ার শহিদুল ইসলামের ছেলে হাসিব বিন শহীদ। এসপি দিদার আহমেদ বলেন, পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল সন্ত্রাসী সাজুকে দুই সহযোগীসহ সামন্তকাঠি এলাকা থেকে আটক করে। তাদের যশোর ডিবি পুলিশ কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। বেশ কয়েকবছর ভারতে পালিয়ে থাকার পর স