রংপুর, এপ্রিল ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্ত্রী ও ছেলের হাতে রংপুরের এক ব্যবসায়ী খুন হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
নিহত ব্যবসায়ীর নাম আহসানুল হক বেলাল (৫০)। হত্যার পর তার লাশ দু'টুকরো করে ফেলা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে নিহতের স্ত্রী সুফিয়া বেগম ও একমাত্র ছেলে আসিফ ইকবাল শিশিরকে আটক করেছে পুলিশ।
বেলাল দীর্ঘদিন সৌদি আরবে চাকরি করার পর দু'বছর আগে দেশে ফেরেন। তিনি মাহীগঞ্জে ধান-চালের ব্যবসা করতেন।
কোতয়ালী থানার ওসি আব্দুর রশীদ জানান, বেলালকে জবাই করে হত্যা করা হয়। এরপর তার লাশ দু'টুকরো করে বস্তায় ভরে সুফিয়া নিজেই অন্যত্র নিয়ে যাওয়ার সময় এলাকাবাসীর হাতে ধরা পড়েন।
বস্তা থেকে লাশের নিুাংশ উদ্ধার করা হয়। উপরের অংশ একই বস্তায় করে সুফিয়া বেগম ১১ মাইল দূরে তার বাবার বাড়ি চিলের ঝাড় গ্রামের একটি জমিতে আগেই ফেলে এসেছিলেন।
ওসি আরো জানান, লাশের দু'টি টুকরো মঙ্গলবার ভোরে উদ্ধার করা হয়।
নিহতের ছেলে শিশির রংপুর কারমাইকেল বিশ্ববিদ্যালয় কলেজের ব্যবস্থাপনা (সম্মান) বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিআর/এজে/১৪০৬ঘ.
bdnews24