২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে দফায় দফায় সংঘর্ষে আহত ৩০

পরিবহনে চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সিরাজগঞ্জ পৌর এলাকার দুদল গ্রামবাসীর দফায় দফায় সংঘর্ষে পুলিশসহ কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2010, 10:53 AM

Updated : 24 Aug 2022, 08:12 PM

সিরাজগঞ্জ, এপ্রিল ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পরিবহনে চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সিরাজগঞ্জ পৌর এলাকার দুদল গ্রামবাসীর দফায় দফায় সংঘর্ষে পুলিশসহ কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। রোববার রাতে ও সোমবার সকালে রহমতগঞ্জ ও নতুন ভাঙ্গাবাড়ি গ্রামের দুটি দলের মধ্যে এই সংঘষের্র সময় ১০/১২টি দোকানপাট ভাংচুর হয় এবং একটি চায়ের দোকানে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ তিন রাউন্ড রাবার বুলেট, এক রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ এবং লাঠিচার্জ করেছে বলে জানিয়েছেন সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপারিনটেনডেন্ট মো. দেলোয়ার হোসেন সাঈদী। সংঘর্ষে রহমতগঞ্জ কবরস্থানের খাদেম আফজাল হোসেন (৬০) গুরুতর আহত হয়েছেন। চিকিৎসার জন্য তাকে ঢাকা পাঠানো হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপারিনটেনডেন্ট সাংবাদিকদের বলেন, রাতের ঘটনা নিয়ন্ত্রণ করার পর ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ রাখা হয়। সকালে পুলিশের পালা পরিবর্তনের সময় মাত্র আধা ঘণ্টার মধ্যে কাঠের পুলে দোকানপাট ভাংচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএস/এমএসবি/১৬৪৮ ঘ.