ঢাকা, এপ্রিল ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর গ্রিন রোডের একটি বহুতল ভবনে আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন এক দমকলকর্মী।
সোমবার সকাল সাড়ে ১১টার দিকে গ্রিন রোডের গ্রিন হাউসের তৃতীয় তলায় আগুন লাগে।
এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয় বলে দমকল বাহিনীর মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু নাঈম মো. শহীদুল্লাহ জানিয়েছেন।
অগ্নিকাণ্ডের কারণ ও এতে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
আবু নাঈম বিডিনিউজ টোয়েন্টিফোর বলেন, আগুন নেভাতে গিয়ে দমকলকর্মী দিলীপ আহত হয়েছেন। তাকে হাসপাতালে পাঠানো হয়েছে।
নয় তলা ওই ভবনে বিভিন্ন চিকিৎসকদের চেম্বার ও রোগ নিরূপণ কেন্দ্র (ডায়াগনস্টিক সেন্টার) রয়েছে।
কোনো রোগ নিরূপণ কেন্দ্র থেকে আগুনের সূত্রপাত হয় বলে দমকল বাহিনীর ধারণা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/কিউএইচ/এমআই/১৩৪৫ ঘ.
bdnews24