২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শরীয়তপুরে ৫০ মণ জাটকা আটক

শরীয়তপুরে ৫০ মণ জাটকাসহ দুটি ট্রলার ও একটি ট্রাক আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2010, 05:25 PM

Updated : 24 Aug 2022, 08:09 PM

শরীয়তপুর, এপ্রিল ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শরীয়তপুরে ৫০ মণ জাটকাসহ দুটি ট্রলার ও একটি ট্রাক আটক করেছে পুলিশ। গোসাইরহাট উপজেলার হাটুরিয়া বাজারের মেঘনা নদীর ঘাটে রোববার ভোরে এসব জাটকা আটক করা হয়। গোসাইরহাট থানার ওসি একরাম আলী মোল্লা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মেঘনার ঘাটে ওই অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে জাটকা বহনকারীরা সবাই পালিয়ে যায়। তিনি জানান, আটক করা জাটকা কেরোসিন ঢেলে মাটি চাপা দেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এমএসবি/২৩২০ ঘ.