২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুই জেলায় আরো ৬১ হাজার একর জমি প্লাবিত

উজান থেকে নেমে আসা ঢলে নদীর পানি বেড়ে কিশোরগঞ্জ ও নেত্রকোনার নিন্মাঞ্চলের প্রায় সাড়ে ৬১ হাজার একর বোরো জমি তলিয়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2010, 02:38 PM

Updated : 24 Aug 2022, 08:09 PM

ঢাকা, মার্চ ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উজান থেকে নেমে আসা ঢলে নদীর পানি বেড়ে কিশোরগঞ্জ ও নেত্রকোনার নিন্মাঞ্চলের প্রায় সাড়ে ৬১ হাজার একর বোরো জমি তলিয়ে গেছে। শনি ও রোববার কিশোরগঞ্জে ১২ হাজার ও নেত্রকোনায় সাড়ে ৪৯ হাজার একর জমি তলিয়ে যায়। শুক্রবার নেত্রকোনার খালিয়াজুরি ও মোহনগঞ্জের সাত হাজার একর ফসল তলিয়ে যায়। পরদিন সুনামগঞ্জ ও কুড়িগ্রামে প্লাবিত হয় ৬১ হাজারের বেশি বোরো ফসল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কিশোরগঞ্জ প্রতিনিধি জানান, কিশোরগঞ্জের হাওর এলাকার বিভিন্ন নদ-নদীর পানি বাড়ছে প্রতিদিন। এতে মিঠামইন ও ইটনা উপজেলায় নিচু এলাকার প্রায় ১২ হাজার একর জমির বোরো ধান পানিতে তলিয়ে গেছে। পানি বাড়া অব্যাহত থাকলে যে কোনো সময় হাওরের বিস্তীর্ণ অঞ্চলের বোরো ফসল তলিয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মিঠামইন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাদেকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দাইরা ও ডুবি নদীর পানি বাড়ার কারণে ঢাকি, চারিগ্রাম, ফুলপুর ও কাঞ্চনপুর এলাকার সাত হাজার একর জমির ফসল তলিয়ে গেছে। তিনি বলেন, পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। আরো দু'একদিন এ অবস্থা বজায় থাকলে হাওরের বাকি এলাকার ফসলও তলিয়ে যেতে পারে। ইটনা উপজেলা চেয়ারম্যান মো. আমিনুর ইসলাম রতন জানান, ধনু ও ডুবি নদীর পানি বেড়ে তলিয়ে গেছে নিচু এলাকার পাঁচ হাজার একর জমির বোরো ধান। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলো হলো- জয়সিদ্ধি, এলংজুরি, ধনপুর, মৃগা ও উপজেলা সদর। এ ছাড়া করিমগঞ্জ উপজেলার সুতার পাড়া ইউনিয়নে রাঙ্গামাটিয়া খালের বাঁধ ভেঙে ২০০ একর জমির ফসল তলিয়ে গেছে বলে জানান কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক মো. রফিকুল ইসলাম। তিনি বলেন, ইতোমধ্যে নিচু এলাকার অনেক জমির ফসল তলিয়ে গেছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকলে বোরো ফসলের লক্ষ্যমাত্রা অর্জন ব্যাহত হতে পারে। কিশোরগঞ্জের জেলা প্রশাসক মো. শাহ কামাল, জেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শনিবার হাওর অঞ্চলের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। পরিদর্শন শেষে জেলা প্রশাসক সাংবাদিকদের বলেন, পানি বৃদ্ধি অব্যাহত থাকায় কোনো কোনো এলাকার বোরো ফসল তলিয়ে গেছে। প্রকৃত অবস্থা উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। নেত্রকোনা প্রতিনিধি জানান, গত দু'দিনে মদন ও মোহনগঞ্জ উপজেলার সাড়ে ৪৯ হাজার একর জমির ফসল তলিয়ে গেছে। এর মধ্যে শনিবার ৩৭ হাজার একর এবং রোববার সাড়ে ১২ হাজার জমির ফসল তলিয়ে যায়। মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী আবেদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোববার উপজেলার ফতেপুর ইউনিয়নের তলারখাল, লোহারখাল, চাতল, ভূঁইয়ারঘাট, আশা, ভেঙ্গুরকোনা, চাকুয়া, বড়খালি, রাঙ্গামাটি, হেলি, চাপড়ি, মাঘান, ঘাটুয়া, কদমশ্রী, গোবিন্দশ্রী, গড়ডা, উচিতপুর, উলিয়াটি হাওরের প্রায় পাঁচ হাজার একর জমির ফসল তলিয়ে গেছে। এ ছাড়া মোহনগঞ্জ উপজেলার জৈনপুর এলাকায় বাঁধ ভেঙে ডুবাইল ও সোনারতাল হাওরের প্রায় সাড়ে সাত হাজার একর ফসলী জমি তলিয়ে গেছে বলে জানান উপজেলা পরিষদ চেয়ারম্যান শহীদ ইকবাল। শনিবার উপজেলার প্রায় ৩৭ হাজার একর জমির ফসল তলিয়ে যায় বলে জানান নেত্রকোনো কৃষি স