ঢাকা, এপ্রিল ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার কেরানীগঞ্জে বাস চাপায় নুর জামাল (৩৫) নামে এক সৌদি প্রবাসী নিহত হয়েছেন।
রোববার দুপুর দেড়টার দিকে আব্দুল্লাহপুর ও বড়িগাও এর মাঝামাঝি এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ট্রাফিক পরিদর্শক নূরুল ইসলাম মল্লিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
জামাল মোটর সাইকেল চালাচ্ছিলেন।
"গাংচিল পরিবহনের একটি বাস তাকে পেছন থেকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়", বলেন নূরুল ইসলাম।
ঘটনার পর স্থানীয়রা কয়েকটি গাড়ি ভাংচুর করে। তবে পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএইচএ/এমআই/২০০৪ ঘ.
bdnews24