২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চবি প্রক্টরের পদত্যাগ দাবি ছাত্রলীগের

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, সহকারী প্রক্টর ও ছাত্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছে সরকার সমর্থক ছাত্র সংগঠন ছাত্রলীগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2010, 04:59 PM

Updated : 24 Aug 2022, 08:07 PM

চট্টগ্রাম, এপ্রিল ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, সহকারী প্রক্টর ও ছাত্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছে সরকার সমর্থক ছাত্র সংগঠন ছাত্রলীগ। শনিবার বিকালে চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ এ দাবি জানায়। লিখিত বক্তব্যে ছাত্রলীগের সাধারণ সম্পাদক এরশাদ হোসেন অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন ছাত্র শিবিরকে তোষণ করে প্রগতিশীল গণতান্ত্রিক শক্তিকে গলা টিপে হত্যার অপচেষ্টা চালাচ্ছে। সংবাদ সম্মেলনে ছাত্রলীগ নেতারা ক্যাম্পাসের বর্তমান পরিস্থিতির জন্য প্রশাসনের শিবির তোষণ ও স্বৈরাচারী মনোভাবকে দায়ী করে প্রক্টর ড. মোহাম্মদ জসীমউদ্দিন, সহকারী প্রক্টর চন্দন কুমার পোদ্দার ও ছাত্র উপদেষ্টা তৌহিদ হোসেন চৌধুরীর পদত্যাগ দাবি করেন। স