ঢাকা, এপ্রিল ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম পঞ্চম অ্যাস্ট্রো অলিম্পিয়াডে ঢাকায় চূড়ান্ত পর্বের জন্য ছয় বিভাগ থেকে ১০৮ জন প্রতিযোগী নির্বাচিত হয়েছে।
শুক্রবার সকালে চট্টগ্রাম, রাজশাহী, বরিশাল, সিলেট, রংপুর ও খুলনা বিভাগের বাছাই পর্বে কয়েকশ' শিক্ষার্থী দুই বিভাগে প্রতিযোগিতায় অংশ নেয়।
জুনিয়র গ্রুপে ১৪-১৬ বছর এবং সিনিয়র গ্র"পে ১৭-১৯ বছর বয়সী শিক্ষার্থীরা মানসিক দক্ষতা, গাণিতিক ও মহাকাশ বিষয়ে একশ' নম্বরের পরীক্ষায় অংশ নেয়।
প্রতিযোগিতায় চট্টগ্রামে ১৭, রাজশাহী ১৯, বরিশাল ১২, সিলেট ২০, রংপুর ১০ ও খুলনায় ৩০ জন নির্বাচিত হয়।
বাছাই পর্বে উত্তীর্ণরা ঢাকা বিভাগের নির্বাচিতদের সঙ্গে ৯ এপ্রিল ঢাকায় চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নেবে। ঢাকা বিভাগের প্রতিযোগিতা হবে আগামীকাল শনিবার রাজধানীর সেন্ট জোসেফ স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে।
অনলাইন সংবাদপত্র ও সংবাদ সংস্থা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াড জাতীয় কমিটি ও অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন দেশব্যাপী এ প্রতিযোগিতার আয়োজন করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের চট্টগ্রাম অফিস ও প্রতিনিধিদের পাঠানো খবর:
চট্টগ্রাম: নগরীর সেন্ট প্লাসিডস হাইস্কুলে সকাল ১০টা থেকে এক ঘণ্টার পরীক্ষায় অংশ নেয় শতাধিক শিক্ষার্থী।
দুই গ্রুপ থেকে নির্বাচিতরা হল- অরুণ দাশ, এলেন আলবার্ট, ধনঞ্জয় বিশ্বাস, বৃষ্টি শিকদার, সুকান্ত দেবনাথ, সুভাদীপ দাশ, রাশিক ইন্তাসার, সফিউল মুনির, কিফায়াত চৌধুরী, রিদন ইসলাম, নাজিফা মুনিয়াত কাদের, রকিবুল আলম, সোয়াদ সর্দ্দার, আব্দুল বাসিত, সুমিত বড়
bdnews24