রংপুর,এপ্রিল ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রংপুরে খাদ্যে বিষক্রিয়ায় শিশুসহ অন্তত ৬৭ জন অসুস্থ হয়ে পড়েছে।
বৃহস্পতিবার সকালে আগের দিনের বিয়ের অনুষ্ঠানের খাবার খেয়ে তারা অসুস্থ হয়ে পড়ে।
বমি ও পাতলা পায়খানার সমস্যা নিয়ে ৬৭ জন রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে ৩৩টি শিশু রয়েছে।
১০ শিশুর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন হাসপাতালের শিশু বিভাগের প্রধান ডা. নুরুল আফছার।
তিনি সাংবাদিকদের বলেন, খাদ্যে বিষক্রিয়ার কারণে এদের এই অবস্থা হয়েছে।
কোতয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) নূর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বুধবার রাতে মকবুল হোসেন নামে এক ব্যাক্তি তার মেয়ের বিয়ের অনুষ্ঠানের উদ্বৃত্ত খাবার বাড়ি নিয়ে আসেন। বৃহস্পতিবার সকালে তার পরিবারের লোকজন ওই খাবার খায় এবং প্রতিবেশিদের দেয়।
বাসি এ খাবার খাওয়ার পর থেকেই সবার বমি ও পাতলা পায়খানা শুরু হয় এবং দুপুর পর্যন্ত তা চলতে থাকে। অবস্থার অবনতি হওয়ায় সবাইকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
হাসপাতালে চিকিৎসাধীন শিশুদের মধ্যে আছে- মমতাজ (৪), সালমা (৩), রিতু (৪), মোনায়েম (৬), আবেদা (৭), সালাম (৫), জুনায়েদ (৮), রিক্তা (৬), এশা (৪), নীতু (২), মিতু (৩), আসমা (৪), মমতাজ (৬), নেসা (৪), আফছার (৭), জান্নাতুন নেছা (৬), অ
bdnews24