২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবিতে সিট নিয়ে ছাত্রলীগে মারামারি, আহত ১

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এফ রহমান হলে নতুন শিক্ষার্থী উঠানোকে কেন্দ্র করে বুধবার মামুন শেখ নামে সমাজকল্যাণ বিভাগের এক শিক্ষার্থীকে মারধর করেছে ছাত্রলীগ বরিশাল গ্র"পের কর্মীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2010, 06:39 PM

Updated : 24 Aug 2022, 08:01 PM

ঢাকা, মার্চ ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের এফ রহমান হলে নতুন শিক্ষার্থী উঠানোকে কেন্দ্র করে বুধবার মামুন শেখ নামে সমাজকল্যাণ বিভাগের এক শিক্ষার্থীকে মারধর করেছে ছাত্রলীগ বরিশাল গ্র"পের কর্মীরা। মামুন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর বিশ্ববিদ্যালয় মেডিকেলে ভর্তি হয়েছেন। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেলা ৩টার দিকে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি মহসিন উদ্দিন কাননের ইন্ধনে ইংরেজি বিভাগের রেজোয়ান তার উপর অতর্কিতে হামলা চালায়। তারা কয়েকদিন ধরে তাকে রুম ছেড়ে চলে যাওয়ার জন্য হুমকি দিয়ে আসছিলো। মামুন জানান, তার সম্মান চূড়ান্ত পরীক্ষা চলছে। বৃহস্পতিবার তার ৪০৫ নং কোর্সের পরীক্ষা। ছাত্রলীগের সহ-সভাপতি রেজা সিকান্দার এ ব্যাপারে বলেন, ছাত্রদল ও শিবিরের ইন্ধনে বরিশাল গ্র"প হলে আধিপত্য বিস্তারের চেষ্টা করছে। তারা এরই মধ্যে ১০১, ১১১, ৩০৪, ৫০৫ নম্বর রুমে নিজেদের গ্র"পের কর্মীদেরকে জোর করে উঠিয়েছে। এ নিয়ে হলে উত্তেজনা বিরাজ করছে। অবশ্য বরিশাল গ্র"পের শীর্ষনেতা ও ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সহ-সভাপতি মহসিন উদ্দিন কানন বলেন, মামুন ও রেজোয়ান পরস্পর বন্ধু। তাদের দুজনের মধ্যে ঝগড়া হয়েছে। এটা কোনোভাবেই মারামারি নয়। বিভিন্ন রুমে নতুন শিক্ষার্থী উঠানোর সত্যতা স্বীকার করে তিনি বলেন, হল কর্তৃপক্ষ তাদের দায়িত্ব পালন না করায় এ কাজটি তারা করছেন। তিনি প্রতিপক্ষ গ্র"পের বিরুদ্ধে হলে আধিপত্য বিস্তারের পাল্টা অভিযোগ করেন। গত ২ ফেব্র"য়ারি এফ রহমান হলে নতুন শিক্ষার্থী উঠানোর জের ধরে ছাত্রলীগের তৎকালীন হল সভাপতি সাইদুজ্জামান ফারুক ও সাধারণ সম্পাদক মেহেদি হাসান মোল্লার সমর্থকদের সংঘর্ষ হয়। ওই ঘটনায় আহত হয়ে ৩ ফেব্র"য়ারি আবু বকর নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়। এরপর ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি হল কমিটি বিলুপ্ত ঘোষণা করে। এর পর থেকে ওই হলের বিশ্ববিদ্যালয় পর্যায়ের নেতৃবৃন্দ ও হল কমিটিতে পদ প্রত্যাশীরা হলটি নিয়ন্ত্রণ করছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএ/০০২৯ ঘ.