২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএসএফ'র বিরুদ্ধে বাংলাদেশিকে খুনের অভিযোগ

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) মানসিক ভারসাম্যহীন এক বাংলাদেশি নাগরিককে হত্যা করেছে বলে অভিযোগ করেছে বিডিআর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2010, 03:45 PM

Updated : 24 Aug 2022, 07:56 PM

চাঁপাইনবাবগঞ্জ, মার্চ ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) মানসিক ভারসাম্যহীন এক বাংলাদেশি নাগরিককে হত্যা করেছে বলে অভিযোগ করেছে বিডিআর। শনিবার রাতে চাঁপাইনবাবগঞ্জ ৩৯ রাইফেলস ব্যাটালিয়নের দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৩ মার্চ রাত ১টার দিকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার একবরপুর গ্রামের মৃত জিল্লুর রহমানের ছেলে তোজাম্মেল হক (৪২) ভারতের অভ্যন্তরে ঢুকে পড়েন। তখন ১৫১ বিএসএফ ব্যাটালিয়নের সুখদেবপুর ক্যাম্পের টহল দল তাকে আটক করে ক্যাম্পে নিয়ে যায়। ৩৯ রাইফেলস ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জায়েদ হোসেন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ওইদিন বিকাল সোয়া ৪টায় তোজাম্মেলের ভাই এম হোসেন জেলার কিরোনগঞ্জ সীমান্ত ফাঁড়ির (বিওপি) বিডিআর কমান্ডারকে জানান, বিএসএফ তার ভাইকে মেরে গাছে ঝুলিয়ে রেখেছে। এর পরিপ্রেক্ষিতে কিরোনগঞ্জ বিওপি'র কর্মকর্তারা ১৫১ বিএসএফ ব্যাটালিয়নের চুরিঅনন্তপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডারকে চিঠি দেন। পরে সন্ধ্যায় দুপক্ষের মধ্যে পতাকা বৈঠক হয়। ওই বৈঠকে বিএসএফ কর্মকর্তারা দাবি করেন, তোজাম্মেলকে বিডিআরের মাধ্যমে বাংলাদেশে ফেরত পাঠাতে চাইলে তিনি ক্যাম্প থেকে পালিয়ে গিয়ে পাশ্ববর্তী একটি পেয়ারা বাগানে গাছের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। এ বিষয়ে বিডিআর অধিনায়ক বিএসএফ কমান্ড্যান্ট-এর সঙ্গে টেলিফোনে যোগাযোগ করলে তাকে জানানো হয়, তোজাম্মেল মানসিক বিকারগ্রস্থ ছিলেন। তাকে বিএসএফ ক্যাম্পে একটি কক্ষে দড়ি দিয়ে বেধে রাখা হয়। ভোর পৌনে ৬টায় ওই কক্ষে গিয়ে দেখা যায় তিনি হাতের বাঁধন খুলে জানালার গ্রিলের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। বিডিআর'র সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ মার্চ সন্ধ্যা ৬টায় তোজাম্মেলের লাশ ফেরত আনা হয়। লাশের সঙ্গে পাওয়া ভারতীয় পুলিশের সুরতহাল প্রতিবেদনে তোজাম্মেলকে হত্যার বিষয়টি স্পষ্ট। নয়া দিল্লিতে ৮-১১ মার্চ মহাপরিচালক পর্যায়ে বিডিআর-বিএসএফ সম্মেলনে সীমান্তে বাংলাদেশিদের হত্যা বন্ধে আলোচনা হয়। আগের বছর ঢাকা সম্মেলনে বিএসএফ প্রতিশ্র"তি দিয়েছিল সীমান্তে গুলি করে বাংলাদেশি নাগরিক হত্যা বন্ধ হেেব। স