২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্যুৎ বিভ্রাটে পুড়ে গেছে ৭০টি সেচযন্ত্র

গত এক সপ্তাহে বিদ্যুৎ বিভ্রাটের কারণে নাটোর সদর উপজেলার বিলহালতি এলাকায় ৭০টি সেচযন্ত্র পুড়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2010, 02:24 PM

Updated : 24 Aug 2022, 07:56 PM

নাটোর, মার্চ ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গত এক সপ্তাহে বিদ্যুৎ বিভ্রাটের কারণে নাটোর সদর উপজেলার বিলহালতি এলাকায় ৭০টি সেচযন্ত্র পুড়ে গেছে। ফলে এসব সেচযন্ত্রের আওতায় আড়াই হাজার হেক্টর জমিতে সেচ ব্যাহত হচ্ছে। বিলহালতির কৃষকরা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ গত সাতদিন ধরে (২০ থেকে ২৭ মার্চ) লো ভোল্টেজে বিদ্যুৎ সরবরাহ করছে। ফলে মাঠের ৭০টি সেচযন্ত্র পুড়ে গেছে। এ যন্ত্রগুলোর আওতায় ১৪০ হেক্টর জমির বোরো ধান ইতিমধ্যে পানির অভাবে শুকিয়ে যেতে বসেছে। তারা আরো জানান, মাঠে আরো ২৩ শ' হেক্টর জমিতে বিদ্যুৎ চালিত সেচ যন্ত্র রয়েছে। এগুলো পুড়ে গেলে বোরো উৎপাদন অনিশ্চিত হয়ে পড়বে। নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর মহাব্যবস্থাপক (জিএম) রেজাউল করিম বলেন, "একসঙ্গে মাঠের সব মোটর চালু করার কারণে লো ভোল্টেজ হতে পারে। এ ছাড়া গত কয়েক দিন মূল সরবরাহ লাইনে কম বিদ্যুৎ আসছে। ফলে আমাদের কিছুই করার নাই। "তবে কৃষকরা ক্যাপাসিটর লাগিয়ে রাখলে মোটর পুড়বে না। অনেকে অবহেলা করে ক্যাপাসিটর লাগায় না। তাদের সতর্ক হতে হবে।" বিলহালতি এলাকার কৃষক জিয়াউল হক বলেন, লো ভোল্টেজে আমার নিজের ২টি মোটর পুড়ে গেছে। এ ছাড়াও এলাকার জামাল বাগ, আলতাব ফকির, খাজা নাজিম উদ্দিন, সেলিম হোসেন, কায়েম উদ্দিন, মোজাহার, মিজান, রহমান, মোজাম্মেল, একাব্বর আলী, জাকির হোসেন,গোলাম হোসেন,টিটু, ফজল, লিটন, মকছেদ, জিয়াদ, মজিবর , রুহুল আমিন, আব্দুল হক ও আলফাজ হোসেনের ৭০টি মোটর পুড়ে গেছে। জিয়া আরো বলেন, "আমাদের মাঠে শুধু বোরো ধানের আবাদ হয়। বোরো ফলন মার খেলে আমাদের সংসার চালানো মুশকিল হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২০১৭ ঘ.