২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় জোড়া খুনের ঘটনায় গ্রেপ্তার ৩

খুলনা নগরীতে জোড়া খুনের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2010, 01:48 PM

Updated : 24 Aug 2022, 07:55 PM

খুলনা, মার্চ ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - খুলনা নগরীতে জোড়া খুনের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার সকালে জেলার ফুলতলা উপজেলার বেজেরডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে তাদের আটক করে র‌্যাব। এরপর তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয় বলে জানিয়েছেন মামলাটির তদন্ত কর্মকর্তা নগরীর সোনাডাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম খান। গ্রেপ্তারকৃতরা হলেন- নুরুউদ্দিন রাজু ওরফে ইন্ডিয়ান রাজু (৪০) ও তার দুই সহযোগী জাহাঙ্গীর (২৯) ও সোহেল শিকদার (২৭)। এরা এ মামলার এজাহারভুক্ত আসামি। গত ২৮ ফেব্র"য়ারি নগরীর হাজী ঈসমাইল রোডে খুন হন হায়দার আলী ও তার শ্যালক তরিকুল ইসলাম পিকু। এসআই শহিদুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আদালতের মাধ্যমে তিনজনকে কারাগারে পাঠানা হয়েছে। তিনি জানান, রাজু একজন চিহ্নিত সন্ত্রাসী। তার নিজস্ব একটি বাহিনী আছে। একটি অস্ত্র মামলায় তার দশ বছরের সাজা হয়। এছাড়া তার বিরুদ্ধে একটি ডাকাতি ও ডাকাতির প্রস্তুতি মামলা রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৪৬ ঘ.