মাগুরা, মার্চ ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাগুরা সদর উপজেলার কামারপাড়া গ্রামে বৃহস্পতিবার সকালে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত দু'দল গ্রামবাসীর সংঘর্ষে ৪০ জন আহত হয়েছে।
এদের মধ্যে আংশকাজনক অবস্থায় ১৪ জনকে মাগুরা সদর হাসপাতাল ও একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মাজেদ মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্থানীয় বিএনপি নেতা কুদুস মোল্লা সমর্থক শাহাদৎ মোল্লার জমিতে পানি দেওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগ নেতা রেজাউল মোল্লা সমর্থক রফিকুল ইসলামের সঙ্গে বাগবিতন্ডা হয়।
এক পর্যায়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়।
এসময় উভয় পক্ষের ৫টি বাড়ি ভাংচুর হয়।
আহতদের মধ্যে- আকিদুল (২৬), নারর্গিস বেগম (২৭), রাকিবুল ইসলাম (৬৫), আহাদ আলী (২৪), রফিকুল ইসলাম (৬৬) বাহারুল ইসলাম (২৬) মো. আরশাদুল (২৩) আজগর আলী (৩২), কবীর হোসেন (২৮), তৌহিদুর রহমান (২৫), রেজাউল ইসলাম (৩০), লুৎফর রহমান (৬৫) ও মোসলেম বিশ্বাস (৪৫), বেলায়েত আলীকে (৫৫) মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মোসলেম বিশ্বাস (৪৫) নামে আহত আরেকজনকে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়েছে।
এলাকায় উত্তেজনা বিরাজ করায় পুলিশ মোতায়েন করা হয়েছে বলে এসআই মাজেদ মিয়া জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/২২০৯ ঘ.
bdnews24