২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিজামী ও সাঈদীকে গ্রেপ্তারে পরোয়ানা

ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে খুলনায় জামায়াতে ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামী, নায়েবে আমির দেলোয়ার হোসেন সাঈদী ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য রফিকুল ইসলাম খানের বিরুদ্ধে একটি মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2010, 03:41 PM

Updated : 24 Aug 2022, 07:51 PM

খুলনা, মার্চ ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে খুলনায় জামায়াতে ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামী, নায়েবে আমির দেলোয়ার হোসেন সাঈদী ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য রফিকুল ইসলাম খানের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। বৃহস্পতিবার খুলনার মুখ্য মহানগর হাকিম মো. বারেকুজ্জামান মামলাটি আমলে নিয়ে এই তিনজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। আদালত আগামী ১১ মে মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন। ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য চৌধুরী রায়হান ফরিদ বাদি হয়ে মামলাটি করেন। গত ১৭ মার্চ রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে ছাত্র শিবিরের অনুষ্ঠানে রফিকুল ইসলামের দেওয়া একটি বক্তব্য নিয়ে এ মামলাটি করা হয়েছে। এর আগে ঢাকা, লালমনিরহাট ও চাঁদপুরে এ নিয়ে তিনটি মামলা হয়। রফিকুল ইসলামের উদ্ধৃতি দিয়ে গত বৃহস্পতিবার বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, "মহানবী যখন ইসলামের দাওয়াত দিয়েছেন, তখন তার ওপর অত্যাচার করা হয়েছে, মিথ্যাচার করা হয়েছে, ষড়যন্ত্র করা হয়েছে। তেমনি নিজামী সাহেবের বিরুদ্ধেও মিথ্যাচার করা হচ্ছে।" তবে নিজামী ওই অনুষ্ঠানে ছিলেন না। চৌধুরী রায়হান ফরিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জামায়াত নেতার এই বক্তব্য তার নিজের পরিবারের সদস্য এবং ধর্মপ্রাণ মুসলিম স