২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুই ইসলামী সংগঠনের রেষারেষিতে ১৪৪ ধারা হবিগঞ্জে

এক স্থানে এক সময়ে দুটি ইসলামী সংগঠন সমাবেশ ডাকায় হবিগঞ্জ জেলা সদরে ১৪৪ ধারা জারি করে সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে প্রশাসন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2010, 10:08 AM

Updated : 24 Aug 2022, 07:50 PM

হবিগঞ্জ, মার্চ ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এক স্থানে এক সময়ে দুটি ইসলামী সংগঠন সমাবেশ ডাকায় হবিগঞ্জ জেলা সদরে ১৪৪ ধারা জারি করে সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে প্রশাসন। বুধবার প্রথম প্রহর থেকে ১৪৪ ধারা চলছে বলে জানিয়েছেন হবিগঞ্জ সদর থানার ওসি নির্মলেন্দু চক্রবর্তী। আক্বাইদে আহলে সুন্নাত ওয়াল জামাত সংরক্ষণ পরিষদ এবং শাহজালাল (রঃ) তাজেদারে মদিনা সুন্নী যুব সংঘ বুধবার বিকাল ৫টায় শহরের রাজনগর এলাকায় বিকাল ৫টায় সমাবেশ ডাকে। ওসি বলেন, পরিস্থিরিতর অবনতি ঠেকাতে জেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে। তাবলিগপন্থী বলে পরিচিত আহলে সুন্নাত ওয়াল জামাতের কর্মসূচি ছিলো সিরাতুন্নবী মাহফিল। অন্যদিকে সুন্নী যুব সংঘ জামায়াত নেতা মতিউর রহমান নিজামীকে হজরত মুহাম্মদ (স.) এর সঙ্গে 'তুলনা' করার প্রতিবাদে সমাবেশ ডাকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৫৫৫ ঘ.