২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে অস্ত্রসহ গ্রেপ্তার ৩

জেলার লালপুর উপজেলায় দু'টি পৃথক অভিযানে মঙ্গলবার তিনজনকে গ্রেপ্তার করেছে। এ সময় একটি দেশি বন্দুকও উদ্ধার করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2010, 04:17 PM

Updated : 24 Aug 2022, 07:47 PM

নাটোর, মার্চ ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জেলার লালপুর উপজেলায় দু'টি পৃথক অভিযানে মঙ্গলবার তিনজনকে গ্রেপ্তার করেছে। এ সময় একটি দেশি বন্দুকও উদ্ধার করা হয়। এরা হলেন- শাহীন হোসেন, আব্দুল কাদের ও আব্দুস সালাম। লালপুর থানার ওসি তরিকুল ইসলাম বলেন, ভোরে র‌্যাব-৫-এর সদস্যরা বিলমাড়িয়া পদ্মার চর থেকে শাহীন হোসেন (৪৬) নামের একজনকে আটক করেছে। শাহীন লালপুর এলাকায় পান্না বাহিনীর কমান্ডার হিসেবে পরিচিত বলে তিনি জানান। তিনি বলেন, শাহীনের বিরুদ্ধে নাটোরের লালপুর, কুষ্টিয়ার ভেড়ামারা ও রাজশাহীর বাঘা থানায় হত্যা, ডাকাতি ও চাঁদাবাজিসহ ১০টি মামলা রয়েছে। ওসি তরিকুল ইসলাম আরো বলেন, লালপুর থানা পুলিশ ভোরে উপজেলার সিরাজিপুর থেকে একটি বন্দুকসহ আব্দুল কাদের ও আব্দুস সালামকে আটক করে। ছাত্রলীগ নেতা মোশারফ হোসেনকে গুলিবিদ্ধ করার ঘটনায় করা অস্ত্র মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২১১ ঘ.