২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুন্দরবনের আগুন তদন্তে কমিটি

সুন্দরবনের অগ্নিকাণ্ড তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। বন বিভাগ সোমবার জানিয়েছে, আগুন পুরোপুরি নিভেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2010, 06:43 AM

Updated : 24 Aug 2022, 07:47 PM

অলীপ ঘটক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি বাগেরহাট, মার্চ ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুন্দরবনের অগ্নিকাণ্ড তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। বন বিভাগ সোমবার জানিয়েছে, আগুন পুরোপুরি নিভেছে। সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মিহির কুমার দো সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ নিরূপণে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রধান করা হয়েছে সুন্দরবন পূর্ব বিভাগের সদর সার্কেলের সহকারী বন সংরক্ষক মো. গোলাম কুদ্দুস ভূইঞাকে। অন্য সদস্যরা হলেন- চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক মো. শাহাবুদ্দিন আহমেদ এবং শরণখোলা রেঞ্জের ধানসাগর স্টেশন কর্মকর্তা আব্দুল মালেক। কমিটিকে আগামী সাত দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে বলে বন কর্মকর্তা মিহির জানান। পূর্ব সুন্দরবনের গুলিশাখালী ক্যাম্প সংলগ্ন পয়ষট্টি ছিলায় শনিবার বিকালে আগুন লাগে। পাঁচ একর ভূমিজুড়ে ওই আগুন নেভাতে বন বিভাগ ও দমকল বাহিনী একযোগে কাজ শুরু করে। সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক মো. সাহাবুদ্দিন আহমেদ সোমবার সকালে ঘটনাস্থল থেকে মোবাইল ফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আগুন সম্পূর্ণ নিভে গেছে। কোথাও কোথাও ধোঁয়া উঠছে। তবে বাড়তি সতর্কতা হিসাবে ক্ষতিগ্রস্ত এলাকায় পানি ছিটানো হচ্ছে।" সোমবার সারাদিন পানি দেওয়ার কাজ চলবে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১২৩০ ঘ.