২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় ককটেল বিস্ফোরণে আহত ১

পাবনার সুজানগর উপজেলার বরখাপুর গ্রামে রোববার বিকালে ককটেল বিস্ফোরণে এক কৃষক আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2010, 01:05 PM

Updated : 24 Aug 2022, 07:44 PM

পাবনা, মার্চ ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবনার সুজানগর উপজেলার বরখাপুর গ্রামে রোববার বিকালে ককটেল বিস্ফোরণে এক কৃষক আহত হয়েছেন। এরপর পুলিশ ঘটনাস্থল থেকে আরেকটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে। আহত রঞ্জু শেখকে (৪২) স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়েছে বলে সুজানগর থানার ওসি এবিএম জাহিদুল হক জানান। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকাল ৫টার দিকে রঞ্জু শেখ তার জমিতে হাল চাষ করার সময় বিকট শব্দে একটি ককটেলের বিস্ফোরণ হয়। এতে রঞ্জু শেখ সামান্য আহত হন। বিষয়টির তদন্ত চলছে। এ ঘটনায় এখনো মামলা হয়নি বলে পুলিশ কর্মকর্তা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮৫৮ ঘ.