বাগেরহাট, মার্চ ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে বাগেরহাটের একটি আদালত।
অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. রেজাউল করিম রোববার এর রায় দেন।
রায়ে ফাঁসিতে ঝুলিয়ে দণ্ডিত ধনঞ্জয় দাস ঝন্টুর (২৮) মৃত্যুদণ্ড কার্যকর করতে বলা হয়। এছাড়া তার দশ হাজার টাকা জরিমানাও করা হয়।
ঝন্টু কচুয়া উপজেলার মসনি গ্রামের অনন্ত কুমার দাসের ছেলে।
মামলার নথি থেকে জানা যায়, ২০০৬ সালের ৩ জানুয়ারি ধনঞ্জয় দাস কাজ দেওয়ার কথা বলে প্রতিবেশী মিল্টন দাসকে (১১) তাদের বাড়িতে নিয়ে যান। ওই রাতেই মিল্টনের লাশ তাদের বাড়ির পাশে পাওয়া যায়।
এই ঘটনায় মিল্টনের মা উর্মিলা দাস বাদী হয়ে ধনঞ্জয়, তার বাবা আনন্ত কুমার দাশ (৫৮) ও ভাই মৃত্যুঞ্জয় দাসকে (৩৪) আসামি করে কচুয়া থানায় হত্যা মামলা দায়ের করেন।
মামলার তদন্ত কর্মকর্তা মো. আব্দুল হক ওই বছরের ১৫ আগস্ট তিন জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন। আদালত অপর দুই অভিযুক্তকে বেকসুর খালাস দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮৩৫ ঘ.
bdnews24