২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হ্যাকারদের কবলে জেলা ওয়েব পোর্টাল

সরকারের জেলাভিত্তিক ওয়েবসাইট 'জেলা তথ্য বাতায়ন' হ্যাকারদের কবলে পড়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2010, 08:40 AM

Updated : 24 Aug 2022, 07:43 PM

ঢাকা, মার্চ ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারের জেলাভিত্তিক ওয়েবসাইট 'জেলা তথ্য বাতায়ন' হ্যাকারদের কবলে পড়েছে। ৬৪টি জেলার তথ্য বাতায়নের মধ্যে খুলনা, রংপুর, ফেনী, কক্সবাজার, দিনাজপুরসহ ১৯টি জেলার ওয়েবসাইট 'এমআইএল ইন্ডিয়ান হ্যাকার' নামের একটি সংগঠন হ্যাক করেছে। বাংলাদেশকে ট্রানজিট হিসেবে ব্যবহার করে ভারতের ভূমিতে কোনো ধরনের হামলার বিরুদ্ধে 'সাইবার যুদ্ধ'র ঘোষণা দিয়েছে হ্যাকাররা। এ জেলাগুলোর ওয়েব পোর্টাল খুললে প্রচ্ছদ পাতায় হ্যাকারদের একটি বার্তা দেখা যায়। তাতে বলা হয়েছে- "ভারত ও বাংলাদেশের সীমান্ত নিরাপদ কর। যদি পাকিস্তান থেকে কোনো সন্ত্রাসী বাংলাদেশ হয়ে ভারতে প্রবেশ করে, তাহলে সাইবার যুদ্ধের মাধ্যমে তোমাদের বিপদ হয়ে আসবো। আমরা ভারতে আরেকটি ২৬/১১ চাই না। বাংলাদেশের সরকার এদিকে দৃষ্টি নাদিলে সাইবার যুদ্ধ শুরু হবে.....তোমাদের ইন্টারনেট সেবাদাতাদের আমরা ধ্বংস করবো।" গত ৬ জানুয়ারি প্রধানমন্ত্রী ৬৪ জেলার ওয়েব পোর্টাল উদ্বোধন করেন। প্রতিটি ওয়েব পোর্টালে সংশ্লিষ্ট জেলার বিভিন্ন তথ্য সন্নিবেশিত রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএএম/কিউএইচ/এমআই/১৪৩০ ঘ.