যশোর, মার্চ ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পূর্ব শত্র"তার জেরে বুধবার রাতে যশোর শহরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক যুবক খুন হয়েছেন।
নিহত রঞ্জন আলী (১৮) শহরের বেজপাড়ার জাহাঙ্গীর হোসেনের ছেলে।
মৃত্যুর আগে রঞ্জন তার ওপর হামলাকারী রনি হোসেনের নাম বলে যান।
কোতোয়ালি থানার ওসি আব্দুল কাদের বেগ বলেন, রঞ্জনের সঙ্গে টাকা পয়সার লেনদেন নিয়ে একই এলাকার রনি হোসেনের বিরোধ চলছিল বেশ কিছুদিন থেকে।
রাত ৯টার দিকে শহরের বেজপাড়ার ছায়াবীথি রোড এলাকায় রনি ও তার সঙ্গীরা রঞ্জনকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
ময়নাতদন্তের জন্য লাশ মর্গে রয়েছে। এখনো মামলা হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৪০ ঘ.
bdnews24