মিন্টু চৌধুরী
বিডিনিউজ টোয়েন্টিফার ডটকম প্রতিবেদক
চট্টগ্রাম, মার্চ ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কর্ণফুলী নদীর তীর দখল করে দোকান নির্মাণ করছে চট্টগ্রাম সিটি করর্পোরেশন (সিসিসি)।
চট্টগ্রামের 'প্রাণ' কর্ণফুলী নদীর তীর এবং সংলগ্ন জায়গার মালিক চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (চবক)। সেখানে স্থাপনা নির্মাণে চবকের কাছ থেকে অনুমতি নেয়নি সিটি কর্পোরেশন।
এরকম একটি ঘটনা শুনেছেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কাছে স্বীকার করেন চবক সচিব সৈয়দ মোহাম্মদ ফরহাদ উদ্দিন। তবে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
সরেজমিনে দেখা গেছে, নগরীর ফিসারি ঘাট থেকে চাক্তাই চামড়ার গুদাম পর্যন্ত এক কিলোমিটার এলাকায় নির্মিত রিং রোড সংলগ্ন কর্ণফুলীর তীরে মাটি ভরাট করা হয়েছে।
সেখানে দোকান তৈরির জন্য দেয়াল ওঠাচ্ছে সিটি কর্পোরেশনের নিযুক্ত ঠিকাদার প্রতিষ্ঠান সাইদ কন্সট্রাকশনের শ্রমিকরা।
কর্মরত শ্রমিকরা জানান, এক কিলোমিটার রিং রোড সংলগ্ন কর্ণফুলীর তীরে প্রায় একশটি দোকান নির্মাণ করা করে তা ভাড়া দেওয়া হবে।
ওই স্থানে সিটি কর্পোরেশন ছাড়াও 'বাস্তুহারা শ্রমিক লীগ' ও 'চট্টগ্রাম ফিশারি ঘাট লোডিং আনলোডিং শ্রমিক ইউনিয়ন' নামে দুটি সংগঠন সাইনবোর্ড টাঙিয়ে কিছু জায়গা দখল করেছে।
তীর ভরাট করে দোকান নির্মাণ ও জায়গা দখলের ফলে ওই এলাকা সংলগ্ন নদীর ৫০ গজ এলাকায় চর পড়েছে।
সিসিসি দাবি করেছে নিয়ম মেনেই তারা রিং রোডের পাশের ফুটপাথে দোকান নির্মাণের কাজ করছে।
সিসিসির প্রধান প্রকৌশলি আবুল হাসনাত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "তীর ভরাট করে নয়, রিং রোড সংলগ্ন ফুটপাথে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে দোকান তৈরি হচ্ছে।"
এক্ষেত্রে বন্দর কর্তৃপক্ষের অনুুমতি রয়েছে দাবি করে তিনি বলেন, "ফুটপাথ দখল হয়ে যেতে পারে
bdnews24