২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বন্ধ পাটকল আবার খোলা হবে

বন্ধ থাকা পাটকল আবার খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2010, 05:41 PM

Updated : 24 Aug 2022, 07:35 PM

ঢাকা, মার্চ ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বন্ধ থাকা পাটকল আবার খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী। জাতীয় সংসদে মঙ্গলবারের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। বন্ধ পাটকল সম্পর্কিত প্রশ্নের জবাবে আবদুল লতিফ বলেন, "গত বিএনপি-জামায়াত জোট সরকারের ব্যর্থতায় একের পর এক পাটকল বন্ধ করে দেওয়া হয়। সব পাওনা পরিশোধ না করেই শ্রমিকদের বেকার করা হয়।" তিনি বলেন, "বাংলাদেশে আদমজী মানেই ছিল পাট। অথচ সেই আদমজী পাটকল বন্ধ করে বাংলাদেশের গৌরবকে ভূলুণ্ঠিত করা হয়েছে।" "বন্ধ থাকা পাটকল আবার খুলে দেওয়া হবে," জানিয়ে মন্ত্রী বলেন, "২০০২ -০৫ পর্যন্ত গত সরকার একশ ৩৮ কোটি টাকা বকেয়া রেখে বিভিন্ন পাটকল বন্ধ করে দেয়। শ্রমিকদের ৬২ সপ্তাহের মজুরি দেওয়া হয়নি।" বর্তমান সরকার ক্ষমতায় এসে সেই সব বকেয়া পরিশোধ করেছে বলে জানান পাটমন্ত্রী। বেগম ফরিদুন্নাহার লাইলীর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, "চলতি অর্থবছরের প্রথম আট মাসে কাঁচা পাট রপ্তানি করে বাংলাদেশ প্রায় ছয়শ ৭৫ কোটি ৬৩ লাখ টাকার সমপরিমাণন বৈদেশিক মুদ্রা অর্জন করেছে।" "গত জানুয়ারি পর্যন্ত তিন লাখ ১০ হাজার টন পাট সামগ্রী রপ্তানি করে প্রায় এক হাজার সাতশ ৫৬ কোটি টাকার সমপরিমাণ বৈদিশিক মুদ্রা অর্জন হয়েছে," জানান মন্ত্রী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/পিডি/২৩৩৭ ঘ.