২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বিএনপির বিভাগীয় জনসভা ২৯ মার্চ

চট্টগ্রামে বিভাগীয় জনসভার তারিখ পরিবর্তন করেছে প্রধান বিরোধী দল বিএনপি। পূর্বঘোষিত ২৭ মার্চের আউটার স্টেডিয়ামের জনসভাটি অনুষ্ঠিত হবে ২৯ মার্চ লালদিঘীর ময়দানে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2010, 05:22 PM

Updated : 24 Aug 2022, 07:35 PM

ঢাকা, মার্চ ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে বিভাগীয় জনসভার তারিখ পরিবর্তন করেছে প্রধান বিরোধী দল বিএনপি। পূর্বঘোষিত ২৭ মার্চের আউটার স্টেডিয়ামের জনসভাটি অনুষ্ঠিত হবে ২৯ মার্চ লালদিঘীর ময়দানে। মঙ্গলবার রাতে এই সিদ্ধান্ত হয় বলে দলের চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান। তিনি আরো বলেন, "চট্টগ্রামে অনুষ্ঠেয় খালেদা জিয়ার জনসভার ব্যাপারে ব্যাপক আলোড়ন সৃষ্টি হওয়ায় সরকার আতঙ্কিত হয়ে পড়েছে এবং এ জনসভা অনুষ্ঠানে প্রতিবন্ধকতার সৃষ্টি করছে। এর পরিপ্রেক্ষিতে জনসভার তারিখ ও স্থান পরিবর্তন করা হয়েছে।'' আগামী শুক্রবার চট্টগ্রামে বিএনপি সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ব্যাপারে বিস্তারিত জানাবে বলেও উল্লেখ করেন প্রেস সচিব। গত ১০ মার্চ নয়া পল্টনে এক সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন চট্টগ্রামের জনসবার তারিখ ঘোষণা করেছিলেন। গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে খালেদা জিয়া ৬টি বিভাগে জনসভা করবেন। চট্টগ্রাম থেকে এই কর্মসূচি শুরু হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/২৩১৪ ঘ.