২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনের বেলা র‌্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' নিহত এক

রাজধানীর ডেমরায় দিনের বেলায় র‌্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' মো. আসাদুজ্জামান ওরফে রুবেল (৩০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2010, 02:19 PM

Updated : 24 Aug 2022, 07:35 PM

ঢাকা, মার্চ ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর ডেমরায় দিনের বেলায় র‌্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' মো. আসাদুজ্জামান ওরফে রুবেল (৩০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। র‌্যাব-১০-এর সহকারী পরিচালক এবিএম এনামুল কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুর পৌনে ৩টার দিকে রুবেলকে গ্রেপ্তারে ডেমরার সারুলিয়া গার্ডেন রোড এলাকায় অভিযান চালায় র‌্যাব। এসময় রুবেল র‌্যাবের ওপর গুলি চালায় উল্লেখ করে এনামুল বলেন, "আত্মরক্ষার্থে র‌্যাব পাল্টা গুলি চালালে 'বন্দুকযুদ্ধ' শুরু হয়।" 'বন্দুকযুদ্ধের' এক পর্যায়ে মাথায় গুলি লেগে রুবেল নিহত হন। ঘটনাস্থল থেকে একটি বিদেশি রিভলবার উদ্ধার করা হয়েছে বলে জানান এনামুল। বন্দুকযুদ্ধে র‌্যাব কর্মকর্তা মেজর কামরুজ্জামান গুলিবিদ্ধ হন বলে দাবি করেন তিনি। এনামুল জানান, রুবেলের বিরুদ্ধে আটটি হত্যা মামলাসহ ১১টি মামলা রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/কিউএইচ/পিডি/২০১৫ ঘ.