২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুই বোনসহ চারজনের লাশ উদ্ধার

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় মাটি চাপা অবস্থায় দুই বোনের লাশ উদ্ধার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2010, 02:18 PM

Updated : 24 Aug 2022, 07:35 PM

সিরাজগঞ্জ, মার্চ ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় মাটি চাপা অবস্থায় দুই বোনের লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার কল্যাণপুর গ্রামে একটি পুকুরের পাশ থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। আগেরদিন সকালে তারা খেলতে গিয়ে নিখোঁজ হয়। মাটি চাপা পড়ে তারা মারা যেতে পারে বলে জানিয়েছে পুলিশ। এরা হল- রেশমা খাতুন (১৪) ও তার বোন রুনা খাতুন (১০)। জেলার শাহজাদপুর পৌর এলাকার একটি আবাসিক হোটেল থেকে উদ্ধার করা হয়েছে শহিদুল্লাহ (৫৬) নামে এক ব্যক্তির লাশ। খুলনা নগরীর আফিল জুটমিলের একটি সেফটিক ট্যাংক থেকে জালাল আহমেদ (৫৫) নামে এক অস্থায়ী শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিদের পাঠানো খবর: সিরাজগঞ্জ: বেলকুচি থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আবু নাসের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মঙ্গলবার দুপুরে এলাকাবাসী একটি পুকুর পাশে মাটি চাপা দেওয়া অবস্থায় তাদের লাশ দেখে পুলিশে খবর দেয়। এ বিষয়ে বেলকুচি থানায় একটি মামরা হয়েছে বলে তিনি জানান। শাহজাদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সামসুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার রাতে হোটেলে ওঠে শহিদুল্লাহ ঘুমিয়ে পড়ে। পরদিন দুপুুর পর্যন্ত তার কক্ষের দরজা বন্ধ দেখে হোটেলের মালিক পুলিশে খবর দেয়। তিনি বলেন, হৃদরোগে শহীদুল্লাহ মারা যেতে পারেন। ময়না তদন্তের জন্য লাশ সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। খুলনা: খানজাহান আলী থানার উপ-পরিদর্শক মোশাররফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার বিকালে বাসা থেকে কাজে যান আফিল জুটমিলের অস্থায়ী শ্রমিক জালাল। রাতে বাড়িতে না ফেরায় তার পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজ নেন। সকালে অন্য শ্রমিকরা কারখানার ক্যান্টিনের পিছনে একটি সেফটিক ট্যাংকের মধ্যে জালালের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা হয়েছে বলে এসআই মোশাররফ জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এমএসবি/২০১৪ ঘ.