ঢাকা, মার্চ ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উত্তরার আব্দুল্লাপুরে একটি সিএনজি স্টেশনের কমেপ্রসর রুমের সিলিন্ডার বিস্ফোরিত হয়ে চার জন গুরুতর আহত হয়েছে।
আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
উত্তরা থানার ওসি খন্দকার রেজাউল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল ৭টার দিকে আব্দুল্লাহপুরের তাসিন সিএনজি ফিলিং স্টেশনের নিজস্ব কম্প্রেসর রুমে কাজ করার সময় আকস্মিকভাবে সিলিন্ডার বিষ্ফোরিত হয়।
আহত চার জনের অবস্থাই আশঙ্কাজনক। তবে তাৎক্ষণিকভাবে কারো পরিচয় পাওয়া যায়নি বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/কিউএইচ/জিএনএ/১১৫০ ঘ.
bdnews24