ঢাকা, মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রীর ছেলে সজীব আহমেদ ওয়াজেদের বিরুদ্ধে বিএনপিকথিত দুর্নীতির আলামত ও তথ্য-প্রমাণ সাত দিনের মধ্যে দিতে না পারলে 'দাঁতভাঙা' জবাব দেবে ক্ষমতাসীন দল।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম শনিবার বলেছেন, "সাতদিনের মধ্যে আলামত ও তথ্য-প্রমাণ জাতির সামনে উপস্থাপন করুন। ব্যর্থ হলে মহাজোট ঘরে বসে থাকবেনা; এর দাঁতভাঙা জবাব দেবে। মিথ্যে তথ্য পরিবেশন ও কুৎসা রটানো জাতি মেনে নেবেনা।"
আওয়ামী লীগ নেতা মির্জা আজম এক সংবাদ সম্মেলনে বিরোধীদলের চিফ হুইপ জয়নাল আবদিন ফারুককে কথিত দুর্নীতির কাগজপত্র দেখানোর আহবান জানানোর পরপরই সৈয়দ আশরাফ এই হুঁশিয়ারি দিলেন।
মিরপুরে গোলারটেক মাঠে বিকালে মহানগর ১৪ দলের যুদ্ধাপরাধীদের বিচারের দাবীতে আয়োজিত জনসভায় সরকারের প্রভাবশালী এই মন্ত্রী এ কথা বলেন।
জয়নাল ফারুক বৃহস্পতিবার সংসদে এবং শুক্রবার সংবাদ ব্রিফিংয়ে সজীব ওয়াজেদ অবৈধ ভিওআইপি ব্যবসার সঙ্গে জড়িত বলে অভিযোগ তোলেন।
জনসভায় আশরাফ বলেন, "যুদ্ধাপরাধের বিচার বানচাল করতে অপরাধীরা নানা ষড়যন্ত্র করছে। বিদেশ থেকে টাকা আনছে। কোটি কোটি টাকা ছড়াচ্ছে। আন্তর্জাতিক অঙ্গনে লবিং করছে। বিদেশী আইনজীবী আনার চেষ্ঠা করছে।"
যুদ্ধাপরাধীদের বিচারের দাবীতে জনমত গড়ে তুলতে সারাদেশে কমিটি গঠনের জন্য নির্দেশ দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, "প্রতিটি এলাকায় নারী-পুরুষ, আলেম-ওলামা-মাশায়েখ, পেশাজীবী সবাইকে এ কমিটিতে অন্তর্ভুক্ত করুন। যেমনটি আমরা মুক্তিযুদ্ধসহ সব আন্দোলন সংগ্রামে করেছিলাম।"
জনসভা থেকে ঢাকা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াকে ঢাকা শহরের প্রতিটি পাড়া-মহল্লায় কমিটি গঠনের কাজ শুরুর নির্দেশ দিয়ে আশরাফ বলেন, "তাহলে কেবলমাত্র বিচারই হবে না, রায়ও কার্যকর হবে।"
তিনি বলেন, "একমাত্র জামায়াত ছাড়া কোনো আলেম-ওলামা-মাশায়েখ যুদ্ধাপরাধীদের সঙ্গে নেই। তারা জানে ইসলাম রগ কাটা, হানাহানি, শ্লীলতাহানি ও বলাৎকারের রাজনীতি নয়।
"আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দল কথার জন্য কথা বলে না। তারা যা অঙ্গীকার করে প্রতিটি পূরণ করে। নির্বাচনী ইশতেহারে দেওয়া অঙ্গীকার পূরণের জন্য কাজ করছি। তারই অংশ হিসেবে বঙ্গবন্ধু হত্যা মামলার রায় কার্যকর করা হয়েছে। এই রায় কার্যকরের পর খালেদা জিয়ার নেতৃত্বে যুদ্ধাপরাধী ও তাদের দোসররা আতংকিত হয়ে পড়েছে। জনগণের দৃষ্টি ভিন্নখাতে নিতে তারা আবোল তাবোল বলতে শুরু করেছে।"
তিনি বলেন, "দুই দিন আগে বিরোধীদলীয় চিফ হুইফ বলেছেন, জয় অবৈধ ভিওআইপি ব্যবসার সঙ্গে জড়িত। জয় বিশ্বের সর্বশ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় 'হার্ভাড' থেকে ডিগ্রী নিয়েছেন। সে তারেক, কোকোর মত মেট্রিক পাশ নয়। জয় শিক্ষিত, মার্জিত রুচির মানুষ।"
আশরাফ বলেন, "তাছাড়া জয় বাংলাদেশে বসবাস করেনা, শিশু অবস্থা থেকেই বিদেশে। তিনি কিভাবে ভিওআইপি ব্যবসার সঙ্গে জড়িত?"
আওয়ামী লীগের সাংসদ আসলামুল হক আসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে শিল্পমন্ত্রী দিলীপ বড়
bdnews24